ময়মনসিংহ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: অদম্য মেধাবীদের বাঁধভাঙা উল্লাস ও সম্মাননা প্রদান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪ রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা প্রশাসক গোল্ডকাপ উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন কৃত্রিম সংকট রোধে শেরপুরে সার গুদাম পরিদর্শনে জেলা প্রশাসক মানবিক ও নারী সংগঠন “চেষ্টা”-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীতে তেলবাহী ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​তেলবাহী লরির ট্যাংকার তল্লাশি করে ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।​গত বৃহস্পতিবার (গত বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইষাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। গত শুক্রবার (পরদিন) সকালে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার চালকের সহকারী মো. মনির হোসেন (৩০)।

​র‌্যাব জানায়, সিলেট ও হবিগঞ্জ এলাকা থেকে মাদকের একটি বড় চালান তেলবাহী লরির ট্যাংকারে লুকিয়ে নরসিংদী হয়ে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ (নরসিংদী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মনোহরদী উপজেলার মইষাকান্দি এলাকায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ওই তেলবাহী ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে লরির ট্যাংকারের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত তেলবাহী ট্রাকটি এবং আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
​র‌্যাব কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর

নরসিংদীতে তেলবাহী ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬