ময়মনসিংহ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪ রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা প্রশাসক গোল্ডকাপ উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন কৃত্রিম সংকট রোধে শেরপুরে সার গুদাম পরিদর্শনে জেলা প্রশাসক মানবিক ও নারী সংগঠন “চেষ্টা”-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু রাঙ্গামাটিতে সাইবার সেলের উদ্যোগে উদ্ধার ৬১ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ বগুড়ার শিবগঞ্জে বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে খাদ্যে ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বান্দরবানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ প্রাইভেটকার চালক গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বান্দরবানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (৩৩) নামের এক প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।

গত ​৪ সেপ্টেম্বর সকাল ১০টায় বান্দরবান সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর সাকিনস্থ তাজিংডং হোটেলের সামনে পাকা রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির চালক মো. জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে আসামির দেখানো ও শনাক্তমতে গাড়ির পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোর প্রতিটিতে ১০টি করে মোট ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট এবং প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আরও তিনজন সহযোগীকে নিয়ে প্রাইভেটকারযোগে তা পরিবহন করছিলেন। চট্টগ্রামের কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কেরানীহাট হয়ে বান্দরবানে প্রবেশ করেন এবং বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিনজন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

​গ্রেফতারকৃত মো. জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার কাশেম মাস্টারের বাড়ির মোখলেচুর রহমান ও রফিয়া খাতুন দম্পতির ছেলে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অজ্ঞাতনামা সহযোগী ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪

বান্দরবানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ প্রাইভেটকার চালক গ্রেফতার

আপডেট সময় ১১:১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬