ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার ওপারে মো. শাকিল (১২) নামের এক বাংলাদেশি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সহায়তায় মরদেহটি ভারতীয় অংশ থেকে উদ্ধার করা হয়।
​

নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল।​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শিশু শাকিল হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের অভ্যন্তরে ‘লংকা মোড়া’ এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
​

ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও আলোচনা হয়। পরে শাকিলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ শাকিলের বলে শনাক্ত করেন। যেহেতু মরদেহটি ভারতীয় সীমানার ভেতরে পাওয়া গেছে, তাই আইনি প্রক্রিয়া অনুযায়ী ভারতীয় পুলিশ এসে তা তাদের হেফাজতে নেয়।

​এ বিষয়ে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে পাওয়ায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সে দেশের পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।​এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

আপডেট সময় ০২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬