ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টেকনাফে নাফ নদীতে বস্তা ফেলে পাচারকারীদের লাপাত্তা, ১৪ হাজার ইয়াবাসহ জব্দ ৭০ লাখ টাকার মাদক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

গত ​সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নাফ নদীতে নিয়মিত টহল ও অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক পাচারকারীরা দ্রুত একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে সাঁতরে পালিয়ে যায়।

​পরবর্তীতে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার ও তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

​জব্দ করা এসব মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।​মাদক পাচার রোধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

টেকনাফে নাফ নদীতে বস্তা ফেলে পাচারকারীদের লাপাত্তা, ১৪ হাজার ইয়াবাসহ জব্দ ৭০ লাখ টাকার মাদক

আপডেট সময় ১১:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬