ময়মনসিংহ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’ উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন ভালোবাসার প্রতিদান: নিঃসঙ্গতার বারান্দা থেকে স্মৃতির মণিকোঠায় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর অনুমোদিত হারের চেয়ে অতিরিক্ত টোল ও চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে স্বপন মোল্লা (৪৩) নামে মামলার ২ নম্বর এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।​এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার স্বপন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

​অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোপালগঞ্জের কলেজ শিক্ষার্থী হত্যা মামলার এক আসামি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি স্বপন মোল্লাকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পরে গ্রেপ্তার আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে গত শুক্রবার ৭ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬