ময়মনসিংহ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস জব্দ ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক সালিশে বাদীর পক্ষে রায়, তবুও জমি ও দোকানের দখল ফিরে পাননি সাইফুল ইসলাম ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সরিষাবাড়ী উপজেলায় বাড়িতে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার, পরে ১২ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি দিনাজপুরের ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
​

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
​

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও সহকারী (হেলপার) বাসটি ফেলে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস জব্দ

আপডেট সময় ০৩:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬