ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রৌপ্য অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির বাক্সের টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।​আজ সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
​

পরবর্তীতে মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় তারা। চুরি হওয়া ছয়টি মূর্তির মধ্যে কয়েকটি পিতলের মূর্তিও রয়েছে। এ ছাড়া মন্দিরের দুটি দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়া হয়েছে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বাক্সগুলোতে প্রায় ছয় মাসের প্রণামির জমানো টাকা ছিল।

​মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশের কিছু মেরামতকাজের জন্য সিসিটিভি ক্যামেরা সাময়িকভাবে খোলা ছিল বলেও জানান তিনি।

​মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী বলেন, সকালে নিয়মিত পূজা দিতে মন্দিরে এসে চুরির বিষয়টি দেখতে পান তিনি। পরে সংশ্লিষ্টদের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে।
​আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এই চুরির ঘটনা ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
​

তবে চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্য অলংকারের প্রকৃত পরিমাণ এবং প্রণামির বাক্স থেকে ঠিক কত টাকা লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মন্দির-সংশ্লিষ্ট ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬