ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৮০ সেবাপ্রার্থীর মধ্যে আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন হালুয়াঘাটে আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং জোন স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা গোপালগঞ্জে ৫৭তম বিশ্বমান দিবস পালিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সুজানগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন পাবনায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৪৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাঁচাসহ ৪ শত বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

গত ​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধামইরহাট পৌরসভা ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ উদ্যোগে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার পাশাপাশি রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার দায়িত্বও আমাদের সকলকে নিতে হবে।”

​আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ২ টি বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডল। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা

ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট সময় ০৯:৪৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬