ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন ভূমি অফিস, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) তিনি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, দেওয়ানগঞ্জ থানা, চুকাইবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, জনসেবার মান এবং কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও সেবাপ্রত্যাশীদের জন্য বিদ্যমান সেবাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের কাছে আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, জনসেবার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী

দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

আপডেট সময় ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬