ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় অবৈধ অটোরিকশা নির্মূলে কেসিসির অভিযান, সহযোগিতায় কেএমপি তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ মানবতাবিরোধী অপরাধ: হানিফকে মৃত্যুদণ্ডের রায় জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মাঠে ডিবি পুলিশ, তিন ভাগে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন নির্যাতিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে এক সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে নৌ-পুলিশের এই কর্মকর্তা জানান,  ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। সেই ফোনের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় অবৈধ অটোরিকশা নির্মূলে কেসিসির অভিযান, সহযোগিতায় কেএমপি

তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ

আপডেট সময় ০১:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬