ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ১০:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি অস্ত্র নিয়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার কারণে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে রাজনৈতিক মেরুকরণ রয়েছে। আমাদের গ্রুপের শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় খবর আসে, দেশি অস্ত্র নিয়ে আমুয়াকান্দা মোড় এলাকায় অপর পক্ষ অস্ত্র নিয়ে অবস্থান করছে। একই সঙ্গে মিছিলে ঢিল দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় দুই পক্ষের মধ্যেই পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে কেউ আহত হননি।’

তবে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘বহিষ্কৃত একটি গ্রুপ নিজেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ফুলপুরের মাটিতে তারেক রহমানের নামে স্লোগান দিয়ে কোনো প্রোগ্রাম করতে দিতে চাইছে না। কিন্তু আমরা সেখানে প্রোগ্রাম করতে যাই। প্রশাসনের নির্দেশনা মেনে আমরা মিছিল করি। আমাদের সঙ্গে কারও কোনো ঘটনা ঘটেনি।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাদী বলেন, রাজনৈতিক কোন্দলের জেরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট সময় ১০:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫