ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোণায় মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ আটক ১ নবীনগরে তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ টাঙ্গাইলে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, সেবা পেলেন ৩৮ জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​​নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের ব্যবধানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
​

গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি প্রদান করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)’-এর একটি প্রতিনিধিদল। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
​

আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট এনজিও ‘গাক’-কে কঠোর আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতেই তিনটি মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়েছে।

​স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি ও রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, সুস্মিতা খানম ঐশীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬