মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ শতাধিক তালবীজ রোপণ করা হয়েছে।উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে এবং জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মহীপুর-বেতগাড়ি সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হয়।
রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডা. রেজাউল হক, সহ-সভাপতি শাহজাহান আলী, সদস্যসচিব এ বি এম রাসেল আহমেদ এবং ক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন, সুজান্না, মুন্নি, বিজয়া মালো ও নন্দা রানী প্রমুখ।পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















