ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোণায় মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ আটক ১ নবীনগরে তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ টাঙ্গাইলে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, সেবা পেলেন ৩৮ জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আগামী ২ ডিসেম্বর লিখিত পরীক্ষা, উত্তীর্ণ প্রার্থীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) নওগাঁ জেলা পুলিশ লাইনস মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় ও শেষ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।নওগাঁ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কঠোর প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় তিন দিনে সাতটি ইভেন্ট সম্পন্ন করে উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জানান।

এ সময় তিনি জানান, আগামী ২ ডিসেম্বর বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের অধিক মনোযোগ দিয়ে পড়াশোনা ও যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হতে এবং প্রতারক চক্রের প্রলোভনে পড়ে প্রতারিত না হওয়ার জন্য প্রার্থীদের আবারও সতর্ক করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিগণ, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

নওগাঁয় টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬