ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বদলিজনিত কারণে সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী মিজ্‌ অনিন্দিতা রানী ভৌমিক এবং সহকারী কমিশনার (ভূমি), শ্রীবরদী হাসিব-উল-আহসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত রবিবার (২২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁদের বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্‌ আরিফা সিদ্দিকা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী অতিথিদ্বয়ের শেরপুরে কর্মকালীন সময়ে দায়িত্বশীলতা, দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। শেরপুর জেলায় তাঁদের কর্মকালীন সময়ে রাজস্ব প্রশাসনসহ সার্বিক প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিথিদ্বয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁদের সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬