ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাহির সংসার ভাঙায় যা বললেন প্রথম স্বামী অপু

  • Aminul Islam
  • আপডেট সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙার খবরে বেশ আলোচনা তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। এদিকে, মাহির বিচ্ছেদ সম্পর্কে অবগত হয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তার প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপু।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম না তার বিচ্ছেদের খবর। তবে শুক্রবার রাতে অনেকেই আমাকে ফোন দেন, জানান মাহির বিচ্ছেদের খবর। এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।’ মাহির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আর সংসার জীবনে পা দেননি অপু। তবে জানালেন, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন তিনি।
এ বিষয়ে অপুর ভাষ্য, ‘নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।’

উল্লেখ্য, ২০১৬ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। কিন্তু বিয়ের ৫ বছরের মাথায় ২০২১ সালে হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ওই বছরেই গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের গলায় মালা দেন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ের একবছর পরই সন্তানের মা হন এই অভিনেত্রী।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই এক ভিডিও বার্তায় নিজের বিচ্ছেদের খবর জানান মাহি। অভিনেত্রী জানান, রাকিব সরকারের সঙ্গে আর এক ছাদের নিচে থাকা হচ্ছে না তার। বর্তমানে দু’জনেই আলাদা থাকছেন। খুব শিগগিরই বিচ্ছেদের পথে হাঁটবেন এই জুটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

মাহির সংসার ভাঙায় যা বললেন প্রথম স্বামী অপু

আপডেট সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪