ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জবি শিক্ষার্থীদের এবার সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

  • জবি প্রতিবেদক
  • আপডেট সময় ০২:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে জবি শিক্ষার্থীরা।

দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় না বসলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব।

তিনি বলেন, আমরা একটি আল্টিমেটাম দিচ্ছি। দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মন্ত্রণালয়, ইউজিসি ও সেনাকর্মকর্তাদের সঙ্গে না বসে তবে সচিবালয় ঘেরাও হবে। দেড়টার মধ্যে যদি কোনো সমাধান না হয় তবে দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে। এ সময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
এর আগে গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ব্যবস্থা করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

জবি শিক্ষার্থীদের এবার সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫