ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ,ডলারে বেতন

  • অনলাইল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
অনার্স বা স্নাতকে অধ্যয়নত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। চার মাস মেয়াদি এ ইন্টার্নশিপের জন্য বাংলাদেশসহ বিশ্বের সব দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের কোনো কান্ট্রি অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

বিশ্বব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) অধীনে নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সব খরচ বিশ্বব্যাংক বহন করবে। আবেদনের সময় খুবই সতর্কতার সঙ্গে করতে হবে। কেননা, একবার আবেদন করলে তা আর পরিবর্তনের সুযোগ থাকে না।

এ ছাড়া এ ইন্টার্নশিপের জন্য কিছু ইনফরমাল সেশনের আয়োজন করে থাকে বিশ্বব্যাংক। ২০২৫ সালের ১৬, ১৭, ২৯ ও ৩০ জানুয়ারি এসব সেশন হবে। আগ্রহী কেউ চাইলে এসব সেশন থেকে বিস্তারিত জানতে পারবেন।

যেসব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন :কৃষি, ফিন্যান্স, অর্থনীতি, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), পরিবেশ, প্রকৌশল, নগর-পরিকল্পনা, সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, যোগাযোগ, অ্যাকাউন্টিং, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্য-প্রযুক্তি।

আবেদনের যোগ্যতা :

প্রার্থীর আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, কোনো বয়সসীমা নেই, প্রার্থীকে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, চীনা, পর্তুগিজ ও রুশ ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাবেন এবং কম্পিউটিং-সহ অন্যান্য যেকোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র :

একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), স্টেটমেন্ট অব ইন্টারেস্ট ও স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণাদি।

সুযোগ-সুবিধা :

নির্বাচিত প্রার্থীদের বেতন ঘণ্টাপ্রতি প্রদান করা হবে। ভ্রমণ খরচ বাবদ ৩ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা) প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা :

ইন্টার্নশিপের জন্য ১৫ জানুয়ারি আবেদন শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন শেষে মার্চে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীদের ডাকা হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে এপ্রিলে এবং সব ধরনের কার্যক্রম শেষে মে মাসে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হবে। মে থেকে আগাস্ট মাস পর্যন্ত ইন্টার্নশিপ চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ,ডলারে বেতন

আপডেট সময় ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫