ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় নির্বাচন লক্ষ্য করে জামায়াতে ইসলামী অন্য ইসলামি দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা করছে, এমন আলোচনা রয়েছে রাজনীতিতে। এদিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাতের পর ২৪ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে চরমোনাই পীর বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে।

এমন পটভূমিতে বিএনপিও বিভিন্ন ইসলামি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। এরই মধ্যে ২২ জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিবসহ দলটির নেতারা।

খেলাফত মজলিস একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ছিল। ২০২১ সালের অক্টোবরে একটি ‘বিশেষ প্রেক্ষাপটে’  জোট ছেড়ে যায় তারা। ২২ জানুয়ারির বৈঠকটি ছিল প্রায় তিন বছর পর। এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা।

ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে এসব বৈঠক করছে দলটি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে অন্য  দলগুলোর সঙ্গেও বৈঠক হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় ১২:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫