ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় পেয়ারার চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। (১২ আগস্ট ২০২৬ ইং বুধবার) পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান।
​সংগঠন সূত্রে জানা যায়, সভাপতি হারাধন সূত্রধর ২০১০ সালে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ উদ্যোগে ২০২০ সালে সমিতিটি প্রতিষ্ঠা করেন।

পরবর্তীতে ২০২২ সালে এটি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত হয় (নিবন্ধন নং- ০৭৪)। পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংগঠনটিকে প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ প্রদান করে আসছেন। উল্লেখ্য, সংগঠনটির সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই সমিতিটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, অসহায় ও প্রতিবন্ধীদের সাহায্য, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ মাদক ও বাল্যবিয়ে বিরোধী সামাজিক সচেতনতামূলক কাজ দক্ষতার সাথে পরিচালনা করে আসছে।

​বৃক্ষরোপণকালে সমিতির সভাপতি হারাধন সূত্রধর জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ

আপডেট সময় ০২:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬