ময়মনসিংহ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রত্ব বাতিল করলো ঢাবি গোলাম রাব্বানীর

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জি এস গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করা হয়েছে।

গত বুধবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

এর আগে এ বছরের ৪ সেপ্টেম্বর গোলাম রাব্বানীর জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সিন্ডিকেট কর্তৃক তাদের এম.ফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া এ বছরের ২৫ ফেব্রুয়ারি এক সিন্ডিকেট সভায় গত ২০২১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে ভুক্তভোগী জিএস প্রার্থী মো. রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হকের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটির গঠন করা হয়। যেখানে প্রধান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

ছাত্রত্ব বাতিল করলো ঢাবি গোলাম রাব্বানীর

আপডেট সময় ০৯:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫