ময়মনসিংহ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন রিজভী মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের শাস্তির বদলে সাভারের ওসি পদে মেহেরপুরের সাবেক কর্মকর্তা, ক্ষোভে ফেটে পড়েছে মেহেরপুরবাসী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জান্নাতুল পিয়া পুরস্কার পেলেন।

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘দশক সেরা মডেল’-এর পুরস্কার পেলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি পেশায় তিনি একজন আইনজীবীও। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪ কে ধন্যবাদ দিয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভক্তদের প্রসংশায় ভাসেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪ কে ধন্যবাদ। আমাকে ‘দশক সেরা মডেল’ খেতাব দিয়ে সম্মানিত করার জন্য। এই কৃতিত্ব শুধু উচ্চতা, গ্ল্যামার বা আবেগের ফল নয়, বরং নিবেদন, ধারাবাহিকতা, শিক্ষা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মনোভাব। যা আমাকে পথ দেখিয়েছে। এছাড়াও সেখানে উপস্থিত থাকা নারীদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘জীবনের ছোট ছোট জিনিসগুলিতে ফোকাস করুন এবং আপনি দেখতে পাবেন যে জীবন আপনাকে অবিশ্বাস্য পুরষ্কার দিয়ে অবাক করবে।

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। বর্তমানে আইনজীবী পেশাতেই ব্যস্ত রয়েছেন পিয়া।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দ্বিতীয় সিজনে ২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর

জান্নাতুল পিয়া পুরস্কার পেলেন।

আপডেট সময় ১২:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫