ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানের আলোয় নতুন দিগন্ত: নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদরাসায় চার ক্লাবের উদ্বোধন

জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক বিকাশে নেত্রকোণার ঐতিহ্যবাহী এন. আকন্দ কামিল মাদরাসায় ভাষা, বিজ্ঞান, বিতর্ক ও সাংস্কৃতিক—এই চারটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মাদরাসার হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবগুলোর শুভ উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো হলরুম প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি, সৃজনশীলতা, প্রযুক্তি ও সংস্কৃতিচর্চায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বহুমুখী প্রতিভার উন্মেষে নতুন এই ক্লাবগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন নয়, বরং বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে পরিবেশ সচেতনতার বার্তা হিসেবে মাদরাসা প্রাঙ্গণে একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন

জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানের আলোয় নতুন দিগন্ত: নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদরাসায় চার ক্লাবের উদ্বোধন

আপডেট সময় ১২:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬