ময়মনসিংহ , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি জামায়াত আমির আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা রাজধানীর ৮ স্থানে ১১ ফেব্রুয়ারিও নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠক করবেন ১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন বানচাল করতে চলছে দেশি-বিদেশি ষড়যন্ত্র বলেন জোনায়েদ সাকি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “তারা অভ্যুত্থানকে ব্ল্যাকমেল করতে চায়।”

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি এসব মন্তব্য করেন। এ সময় তিনি মাথাল মার্কায় ভোটের আবেদন জানান।

জোনায়েদ সাকি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। “ফ্যাসিস্টরা যেভাবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে, আমরা নতুন বাংলাদেশের সেই পথ অনুসরণ করব না। জনগণের ঐক্য থাকলেই গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেক। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জিয়া উদ্দিন এবং উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

নির্বাচন বানচাল করতে চলছে দেশি-বিদেশি ষড়যন্ত্র বলেন জোনায়েদ সাকি

আপডেট সময় ০৯:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬