ময়মনসিংহ , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি জামায়াত আমির আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা রাজধানীর ৮ স্থানে ১১ ফেব্রুয়ারিও নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠক করবেন ১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই বললেন রাজেকুজ্জামান রতন

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন দেখেছি—যেগুলোতে নির্বাচন ছিল, কিন্তু গণতন্ত্র ছিল না।” তাঁর মতে, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে কেবল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যথেষ্ট নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নির্বাচনের সময় যে সরকার ক্ষমতায় থাকে, তাদের ভূমিকা ও আকাঙ্ক্ষা।

তিনি বলেন, “নির্বাচনের সময় ভোটার, রাজনৈতিক দল, প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, সবচেয়ে বড় ভূমিকা রাখে তখনকার সরকার—তাদের আকাঙ্ক্ষার প্রতিফলনই অনেক সময় নির্বাচনের ফল নির্ধারণ করেরাজেকুজ্জামান রতন আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি নিরপেক্ষ ব্যবস্থার প্রয়োজন। এটি চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, যা করতে গেলে আবার পার্লামেন্টে সমর্থন প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন একটি নির্বাচন।

তিনি বলেন, “এক্ষেত্রে গণঅভ্যুত্থান একটি নৈতিক জাগরণ তৈরি করে, যা জনগণের শক্তির প্রকাশ। যখন একটি স্বেচ্ছাচারী বা ফ্যাসিবাদী সরকারকে নির্বাচন দিয়ে সরানো সম্ভব হয় না, তখন গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করতে হয়।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই বললেন রাজেকুজ্জামান রতন

আপডেট সময় ১১:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫