ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেন জামায়াত আমির শপথ নিতে সংসদ ভবনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না জানিয়েছেন তাহের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা সকাল থেকে যেসব এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জমি সংক্রান্তে ভাইয়ের আঘাতে একমাত্র বোন সহ তিন নারী আহত

  • মোঃ নজরুল ইসলাম
  • আপডেট সময় ১২:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে, মেঘশিমুল পশ্চিমপাড়ার ফসলি জমিটা বহুদিন ধরে নীরবে সাক্ষ্য দিচ্ছিল এক নারীর সংগ্রামের। আট ভাইয়ের ভিড়ে তিনি ছিলেন একমাত্র বোন—ছুলেমা খাতুন। পৈতৃক জমির মাটিতে তার শ্রম, ঘাম, অধিকার, তার দীর্ঘদিনের দখল। কিন্তু সেই মাটিতেই এক সকালে রচিত হলো বিশ্বাসভাঙার ইতিহাস।

গত রবিবার (১১ অক্টোবর) সকালটা শুরু হয়েছিল অন্যসব দিনের মতোই। হঠাৎই জমিতে ঢুকে পড়ে কিছু পরিচিত মুখ—ভাই, ভাতিজা, রক্তের মানুষ। হাতে তাদের লোহার রড আর লাঠি চোখে জমি দখলের তৃষ্ণা।
প্রতিবাদ করতেই ভাষা হয়ে ওঠে অশ্রাব্য, তারপর হাত ওঠে নারীর শরীরে। কানের অলংকার ছিঁড়ে রক্ত ঝরানো ও লাঠির আগাতে আহত হয় একমাত্র বোন ছুলেমা। লোহার রডের আঘাতে আহত হয় পারুল ও তামান্না দুই নারী। এই ঘটনায় ৯৯৯ এ কল দিলে পুলিশের সহায়তায় স্বজনরা তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
ঘটনার পর ছুলেমা খাতুনের আরেক ভাই বাদি হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।
এই ঘটনা শুধু জমি দখলের নয়, এটি প্রশ্ন তোলে—পৈতৃক সম্পত্তির লোভে রক্তের সম্পর্ক কতটা নিষ্ঠুর হতে পারে? যখন ভাইয়ের হাতেই বোনের রক্ত ঝরে, তখন সেই জমি আর সম্পত্তি থাকে না—তা হয়ে ওঠে এক জীবন্ত অভিশাপ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু

পূর্বধলায় জমি সংক্রান্তে ভাইয়ের আঘাতে একমাত্র বোন সহ তিন নারী আহত

আপডেট সময় ১২:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬