ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন প্রধানমন্ত্রীর সম্ভাব্য খুলনা সফর উপলক্ষে প্রস্তুতি: জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

​ঢাকঢোল ও কাঁসর-ঘণ্টার ধ্বনি, আতশবাজির ঝলকানি, সিঁদুর খেলা এবং আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

​গত বুধবার বিজয়া দশমীর সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে পৌরসভার মহাশ্মশান ঘাটের পানে রওয়ানা হন। এ সময় প্রতিটি মণ্ডপের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শোভাযাত্রাটি শ্মশান ঘাট পর্যন্ত পৌঁছে দেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা ও পৌর এলাকার মোট ৭৯টি মন্দিরের প্রতিমা ছোট যমুনা নদীতে বিসর্জন দেওয়া হয়।

​মহাশ্মশান ঘাট এলাকায় শুরু থেকেই উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
​পৌর মহাশ্মশান ঘাটে বিসর্জনকালে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ তুহিন রেজা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হাসান আলী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার সার্বিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান

পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

আপডেট সময় ০১:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬