ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর স্থগিত করলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

আসন্ন উপনির্বাচনের কারণে নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে নিজের পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপনির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিতর্কের সুযোগ না দিতেই এই সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। 

গত সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান যে, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এই শূন্য আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে বগুড়ায় আসবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। তবে এখন উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরের জন্য বগুড়াবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নতুন সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর স্থগিত করলেন

আপডেট সময় ১২:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬