ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু পুলিশের বড় সাফল্য: চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী ডেভিড ইমন আটক শিল্প কারখানার গ্যাস সংকট শিগগিরই কাটবে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বড় আশ্বাস ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বলেছেন গোলাম পরওয়ার নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফিলিস্তিনপন্থী মিছিল করে গ্রেপ্তার হওয়া ৩ তরুণী খালাস পেলেন সিঙ্গাপুরে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ের দিকে পদযাত্রা করায় ‘বেআইনি মিছিলের’ অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন তরুণীকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) রায় দেন সিঙ্গাপুরের বিচারক।

খালাসপ্রাপ্ত তিন তরুণী হলেন—সামাজিক সংগঠক মোসাম্মদ সাবিকুন নাহার, কনটেন্ট ক্রিয়েটর সিতি আমিরাহ মোহাম্মদ আসরোরি এবং অধিকারকর্মী কোকিলা আন্নামালাই। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের কার্যালয় ‘ইস্তানা’র আশপাশে অনুমতি ছাড়া একটি পদযাত্রা আয়োজন করেন, যাতে প্রায় ৭০ জন অংশ নেন। তারা ফিলিস্তিনপন্থি প্রতীক হিসেবে তরমুজ রঙের ছাতা বহন করছিলেন।

রায়ে বিচারক বলেন, অভিযুক্তরা জানতেন না যে পদযাত্রার রুট সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত। তারা সাধারণ ফুটপাত ব্যবহার করেছিলেন, যেখানে কোনো নিষেধাজ্ঞার সাইন বোর্ডও ছিল না। তিনি বলেন, “তাঁরা আইন ভাঙা থেকে বিরত থাকার চেষ্টা করেছেন—এটা প্রমাণিত।”

অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেককে ১০ হাজার সিঙ্গাপুরি ডলার (প্রায় ৮ লাখ টাকা) পর্যন্ত জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে হতো।

সিঙ্গাপুরে জনসমাবেশের ওপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। কোনো ধরনের রাজনৈতিক বা আন্তর্জাতিক বিষয়ে জনসমর্থন প্রকাশ করতে হলে পুলিশের অনুমতি বাধ্যতামূলক। কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে দেশজুড়ে শান্তি ও সামাজিক ঐক্য বজায় রাখা হয়।

তবে সমালোচকেরা বলছেন, এ ধরনের কড়াকড়ি আসলে বাক্‌স্বাধীনতা নিয়ন্ত্রণের উপায়।

আদালতে শুনানির সময় তিন তরুণী ফিলিস্তিনি পতাকার রঙে পোশাক ও কেফিয়াহ স্কার্ফ পরে আসেন, যা অনলাইনে ভাইরাল হয়। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

এদিকে সিঙ্গাপুরের প্রসিকিউটরস অফিস জানায়, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। পাশাপাশি, ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে অনলাইন বা অফলাইন যেকোনো ধরনের কর্মসূচি বা প্রতিবাদ নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু

ফিলিস্তিনপন্থী মিছিল করে গ্রেপ্তার হওয়া ৩ তরুণী খালাস পেলেন সিঙ্গাপুরে

আপডেট সময় ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫