ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না

বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি। একই সঙ্গে কমিটি গঠনে অর্থের লেনদেন বা ‘কমিটি-বাণিজ্য’ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসাইন বলেন, দলের জন্য যাঁরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, কমিটি গঠনে তাঁদেরই প্রাধান্য দিতে হবে। অন্য দল থেকে কেউ বিএনপিতে যোগ দিতে চাইলে সাধারণ সদস্য হিসেবে নেওয়া যেতে পারে, তবে গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনেরও তাগিদ দেন তিনি।

কমিটি গঠনে কোনো ধরনের অর্থের লেনদেন সহ্য করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন সামনে রেখে দলীয় বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিতি ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক ভিপি শামছু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ ও পরামর্শ সরাসরি তাঁর কাছে পৌঁছে দিতে নিজের প্রতিনিধি হিসেবে এসকে সোহেলকে দায়িত্ব দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন

বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না

আপডেট সময় ১২:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬