ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে বলেছেন জুবাইদা রহমান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, তাদের রাজনৈতিক পরিকল্পনা সমাজের বিভিন্ন স্তরে সুস্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াকে সংযুক্ত করার ওপর কেন্দ্রিত।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে। বিভিন্ন জেলার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে এগিয়ে যেতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা নিজেদের তৈরি হস্তশিল্প উপহার দেন তারেক রহমান ও জুবাইদা রহমানকে। এছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে।

তারেক রহমানও শিশু-কিশোরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ালে বাংলাদেশ অনেক প্রতিভা বের করে আনতে পারবে। শুধু ন্যূনতম সুযোগ তৈরি করতে হবে যাতে তারা নিজের প্রতিভা বিকশিত করতে পারে। কারণ তারা আমাদের পরিবারের অংশ, আমাদের ভেতরের মানুষ।”

এই অনুষ্ঠানের মাধ্যমে বগুড়ার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ ও শিক্ষামূলক সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে বলেছেন জুবাইদা রহমান

আপডেট সময় ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬