ময়মনসিংহ , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না বলে মন্তব্য করেছেন জি এম কাদের জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে জানিয়েছেন শফিকুর রহমান গৌরীপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক সংস্কার ও মেরামত নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন , জোর প্রস্তুতি বিএনপির দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন জীবন দিয়ে সাঈদদের আমানত রক্ষা কবরো বলেছেন জামায়াত আমির ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই : ডা. সুলতান আহমদ গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ফের গান শোনাতে আসছেন ঢাকায়। মেইন স্টেজের আয়োজনে আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ায় গান শোনাবেন আতিফ। এদিন আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে নেমেসিস ব্যান্ড এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল কনসার্ট নয়, তরুণদের জন্য একটি উৎসব। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের সঙ্গে একটি অবিস্মরণীয় রাতের অভিজ্ঞতা হবে সবার। আতিফের সঙ্গে আমাদের দেশের ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং নেমেসিসও থাকবেন সেই মঞ্চে।

আয়োজকেরা জানিয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েনস অব বাংলাদেশের মাধ্যমে আতিফ আসলামের এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে জুলাই আন্দোলনে হতাহত ও তাদের পরিবারকে।

গত সপ্তাহে আতিফের এই কনসার্ট বাতিলেরও গুঞ্জন ওঠে। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে কনসার্ট।

এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘ইভেন্ট যেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদে অনুষ্ঠিত হতে পারে, তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী যে সংশ্লিষ্ট সংস্থাগুলো তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না বলে মন্তব্য করেছেন জি এম কাদের

ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে

আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫