ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘রহস্যময়’ খাম সেঁটে উধাও বাইকার, তারেক রহমানের গাড়িতে এখনও শনাক্ত হয়নি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ওই মোটরসাইকেল আরোহীকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে পৌঁছালে এ ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। একটি মোটরসাইকেলে আসা ব্যক্তি হঠাৎ করে গাড়িবহরের ভেতরে ঢুকে তার গাড়ির গায়ে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম সেঁটে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে গাড়িবহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। কী উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, সাদা রঙের হিরো হাংক মডেলের একটি মোটরসাইকেলে একজনই আরোহী ছিলেন। তিনি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের গাড়ির কাছে এসে গতি কমান এবং খামটি লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় মোটরসাইকেল আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন। খামে কী ছিল বা কী লেখা ছিল, সে বিষয়ে পুলিশ অবগত নয়। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘রহস্যময়’ খাম সেঁটে উধাও বাইকার, তারেক রহমানের গাড়িতে এখনও শনাক্ত হয়নি

আপডেট সময় ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬