ময়মনসিংহ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাল্লায় একই পরিবারের ৩ শারীরিক প্রতিবন্ধী সন্তান, চরম কষ্টে দিন কাটছে মা-বাবার মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের হরিপুর ও বিরল সীমান্তে বিজিবির অভিযান: ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণরা, মশাল মিছিলে বিক্ষোভ অনুষ্ঠিত জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শফিকুর রহমান আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ফের দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তাকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার (২ নভেম্বর) দলটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচন প্রক্রিয়ায় গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এবং গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাল্লায় একই পরিবারের ৩ শারীরিক প্রতিবন্ধী সন্তান, চরম কষ্টে দিন কাটছে মা-বাবার

শফিকুর রহমান আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন

আপডেট সময় ০৩:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫