ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেষ ১৬-এ কারা এগিয়ে ?

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হয়েছে নকআউটের উত্তেজনা। ৩২ দলের এই লড়াইয়ে একটি হার মানেই বিদায়। এমন পরিস্থিতিতে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছে রাউন্ড অব ৩২-এর সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস।

২৫ হাজারবার নকআউট পর্বের সিমুলেশন চালিয়ে অপ্টা হিসাব করেছে কোন দলের জয়ের সম্ভাবনা কত। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে লিওনেল স্ক্যালোনির দলের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৭.৮৭ শতাংশ, যা এই রাউন্ডের সর্বোচ্চ।

আর্জেন্টিনার পরেই রয়েছে ফ্রান্স ও স্পেন। সুইডেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ, আর অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৮৩.১৪ শতাংশ। ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ড (৮২.২৫ শতাংশ) এবং প্যারাগুয়ের বিপক্ষে জার্মানি (৮০.৪৯ শতাংশ)ও স্পষ্ট ফেবারিট।

স্বাগতিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ। অন্যদিকে ঘানার বিপক্ষে কলম্বিয়ার সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।
সব ম্যাচ অবশ্য একপেশে হবে না বলেই মনে করছে অপ্টা। ব্রাজিল-জাপান ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ, যা জাপানের চমকের সুযোগও রেখে দিচ্ছে। পর্তুগাল-ক্রোয়েশিয়া, নরওয়ে-আইভরি কোস্ট এবং সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচেও লড়াই জমার আভাস রয়েছে।

সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বেলজিয়াম-সেনেগাল ও মিশর-অস্ট্রেলিয়া ম্যাচে। তবে অপ্টার এই পূর্বাভাস কেবল পরিসংখ্যানের হিসাব। নকআউটে একটি মুহূর্ত, একটি ভুল কিংবা একজন খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সই বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

শেষ ১৬-এ কারা এগিয়ে ?

আপডেট সময় ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬