ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প তুরস্কে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

তুরস্কের পশ্চিমাঞ্চলের সিনদিরগি শহরে সোমবার (২৭ অক্টোবর) রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তিন মাসেরও কম সময়ের মধ্যে শহরটিতে এটি দ্বিতীয় ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, এর কম্পন দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও জনপ্রিয় পর্যটন শহর ইজমিরেও অনুভূত হয়।

ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক বিবৃতিতে জানান, তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে ওইসব স্থাপনা ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত ১০ আগস্ট সিনদিরগি শহরেই একই মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তখন একজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন। পাহাড়ি এই শহরটি ইজমির থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে অবস্থিত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প তুরস্কে

আপডেট সময় ০৯:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫