ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনলাইন জিডি সেবা মধ্যরাতে যশোরের ৯ থানায় চালু হলো

পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের অংশ হিসেবে যশোরের ৯টি থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে।

গত রোববার (২১ জুলাই) দিবাগত রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান। এ সময় তিনি নিজে দাঁড়িয়ে থেকে অনলাইন কার্যক্রম পরিদর্শন ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

এ সেবা উদ্বোধন শেষে পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, ‘পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত। এখন নিখোঁজ ব্যক্তিসংক্রান্ত তথ্যসহ মোট ২৯টি অধর্তব্য অপরাধের বিষয়ে অনলাইন জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।’

উদ্বোধনের পরেই থানাতে শহরের শেখহাটি জামরুলতলা থেকে সেবা নিতে আসেন রহিমা বেগম (৫১)। তিনিই প্রথম কোতোয়ালি মডেল থানায় অনলাইনে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি যেহেতু অনলাইনে জিডি বা অভিযোগ করার বিষয়ে জানতেন না। তাই ডিউটিরত অফিসার রহিমার নিজ মোবাইল থেকেই অনলাইনে অভিযোগ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

অনলাইন জিডি সেবা মধ্যরাতে যশোরের ৯ থানায় চালু হলো

আপডেট সময় ০৯:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫