এর আগে, শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এনসিপির চার পর্বের আয়োজনে যা থাকছে :
এরপর স্বাগত বক্তব্য রাখবেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংসদ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, সমাজবিজ্ঞানী মির্জা হাসান, বিআইবিএসের সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী।
কনভেনশনের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম সেশনে ‘অর্থনৈতিক পুনর্গঠন : দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থা ‘ বিষয়ে আলোচনা হবে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্যানেলিস্ট হিসেবে থাকবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ, বিডিজবস ডটকমের সিইও ফাহিম মাসরুর, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ এবং এজ এএমসি লিমিটেডের চেয়ারম্যান আসিফ খান।
মডারেটর থাকবেন নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
দ্বিতীয় সেশনে ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা হবে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এ সেশনে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খান, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার উন্নয়ন অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলামসহ জ্বালানি ও অর্থনীতি বিশেষজ্ঞরা। মডারেটর থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ।
তৃতীয় সেশনে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার : বর্তমান ঝুঁকি ও করণীয়’ বিষয়ে আলোচনা হবে দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সেশনে অংশ নেবেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী, সাংবাদিক আশরাফ কায়সার, অ্যাক্টিভিস্ট জায়মা ইসলাম, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিসসহ অনেকে। মডারেটর থাকবেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আলামিন।
সমাপনী সেশনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ বিষয়ে আলোচনা হবে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত। সেশন চেয়ার থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জানা যায়, এই সেশনে অংশ নেবেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মডারেটর থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

ডিজিটাল রিপোর্ট 























