ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ বিএনপির প্রতিবাদ র‌্যালি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে ।

গতকাল বুধবার (০৯ এপ্রিল) দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা এবং ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছে বিএনপি। রাজধানীতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে, মানবতার পক্ষে কাজ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

আজ বিএনপির প্রতিবাদ র‌্যালি

আপডেট সময় ১১:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫