ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১ টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমার জন্য কিছুই করা হলো না বললেন আন্দোলনে আহত আজিজুল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

‘ফাউন্ডেশন হচ্ছে, কাউকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এ দাবি, ওই দাবি পূূরণ করা হচ্ছে অনেকের। কিন্তু আমার জন্য তো কিছুই করা হলো না। চিকিৎসার জন্য জুলাই বিপ্লব ফাউন্ডেশনে আবেদন করেছি।’

কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে আহত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে আজিজুল হক (২০)। গুলিতে দৃষ্টি হারিয়েছেন তিনি। আন্দোলন চলাকালে ১৮ জুলাই নরসিংদী জেলা সদরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের ছোড়া গুলিতে আহত হন আজিজুল হক।

গত বুধবার দুপুরে কথা হয় আজিজুল হকের সঙ্গে। তিনি জানান, অসচ্ছল কৃষক বাবার পরিবারে আজিজুল আয়েরও একমাত্র ভরসা ছিলেন। তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই পানিতে ডুবে ও বড় ভাই ব্রেনস্ট্রোকে মারা যায়।

আজিজুল বলেন, ‘আসলে যত সমস্যা আমাদের মতো দরিদ্রদের নিয়ে। আমাদের নিয়ে কেউ ভাবতে চায় না। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ঘরে বসে থাকলে কী হয় এটা কেউ একবারও ভেবে দেখে না। এখন আমাদের যে অবস্থা, তাতে চিকিৎসা তো দূরের কথা, খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১

আমার জন্য কিছুই করা হলো না বললেন আন্দোলনে আহত আজিজুল

আপডেট সময় ১০:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫