ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আ.লীগ নেতা গ্রেপ্তার শ্বশুরবাড়ি থেকে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নোয়াখালী হাতিয়ায় শ্বশুরবাড়িতে থেকে নাশকতা করার চেষ্টায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

হাতিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ির বাগান থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও ১৫-২০ সহযোগী পালিয়ে গেছে।

হাতিয়া থানা ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন বেদনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

আ.লীগ নেতা গ্রেপ্তার শ্বশুরবাড়ি থেকে

আপডেট সময় ০২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫