ময়মনসিংহ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এবার আর দিনের ভোট রাতে হবে না বললেন জয়নুল আবদিন ফারুক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

২০১৪, ১৮ বা ২৪ সালের মতো এবার আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এবার নির্বাচন কমিশনই হবে জনগণের পক্ষে জয়ী। জনগণের খেলার মধ্যদিয়েই নির্বাচন হবে এবং সেটিই হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন।

ফারুক বলেন, যারা পিআরের (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) কথা বলছেন, যারা বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না—তাদের উদ্দেশে বলছি, এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ এখন ড. ইউনূসকে সমর্থন দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। আজ যদি আবারও শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন ড. ইউনূস দিতে চান, তাহলে সেটা হবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রেরই অংশ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে দেশ। সেই পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে তা সফল হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

এবার আর দিনের ভোট রাতে হবে না বললেন জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫