ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ বারহাট্টা ও দুর্গাপুরে মোবাইল কোর্টের পৃথক অভিযান সার ডিলারকে জরিমানা, ৮ মাদকসেবীর কারাদণ্ড পূর্বধলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি সভা ৬৬ মণ্ডপে পূজা, প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে সম্পন্নের নির্দেশ জনস্বার্থে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি দেলুটী ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী তমা বিশ্বাস বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ, বাড়ছে দুর্ঘটনাঝুঁকি কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দুর্গাপূজায় টানা পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কলকাতায় চঞ্চল-ফারিণ একসঙ্গে, চলছে সিনেমার প্রস্তুতি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বর্তমানে দুজনই আছেন কলকাতায়। পরিচালক ব্রাত্য বসুর ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল। অন্যদিকে, ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। 

আর সেখানেই জানা গেলো নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে তাদেরকে। চলছে আলোচনা ও প্রস্তুতি।

ভারতের সংবাদমাধ্যমের প্রশ্নে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।’

তাহলে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।’

যদিও তারা মুখে কিছু বলেননি, তবু অনেকে মনে করছেন, একই পরিচালকের সঙ্গে একসময় ও একই শহরে দেখা হওয়া নিছক কাকতাল নয়। টলিপাড়ায় গুঞ্জন, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতেই একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে।

টালিউড সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের। প্রথম সিনেমাতেই প্রশংসিত হয় তার অভিনয়। পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার। এরপর বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের।

এদিকে গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু চঞ্চল চৌধুরীর। এতে তিনি অভিনয় করেন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে। এছাড়া তিনি তার নতুন সিনেমা শিকর নিয়েও সেখানে ব্যস্ত রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ

কলকাতায় চঞ্চল-ফারিণ একসঙ্গে, চলছে সিনেমার প্রস্তুতি

আপডেট সময় ১১:১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫