ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাইবান্ধা পৌরসভার সাবেক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২১ জুলাই) রাতে রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

পুলিশ জানায়, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে মোট তিনটি মামলা আছে। এর মধ্যে একটি গত বছরের ১৮ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে গাইবান্ধা সদর থানায় দায়ের করা হয়। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। অন্য দুটি মামলার একটি গত বছরের ২৬ আগস্ট এবং অন্যটি চলতি বছরের ২২ মে দায়ের করা হয়। দুটি মামলাতেই হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় তিনি পলাতক ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। সোমবার তাকে আদালতে তোলা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

গাইবান্ধা পৌরসভার সাবেক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫