ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শ্রমিক ছাঁটাই ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুর নগরের বাসন এলাকায় তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা একটার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ থেকে সরে যান বিক্ষোভকারী শ্রমিকেরা। 

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসন এলাকায় হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট’ নামের কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। কিছুদিন আগে ওই কারখানায় এক কর্মীর সঙ্গে কয়েকজন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনার জেরে কারখানা কর্তৃপক্ষ ৭২ জন শ্রমিককে ছাঁটাই করে।

আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়ে জানতে পারেন ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা একটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এরপর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শ্রমিকেরা জানান, আজ ৭২ জন শ্রমিককে ছাঁটাইয়ের তালিকা গেটে ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এটা কেন করল, তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই চলবে না।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওই ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে আজ সকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সঙ্গে কথা বলার পর বেলা একটার দিকে তারা সড়ক থেকে সরে যান। শ্রমিক ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫