ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনতার ধাওয়ায় পালালো ছাত্রলীগ গভীর রাতে মিছিলে এসে , আটক ৪

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ সদস্যকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটকদের কাছ থেকে লাঠিসোঁটা ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

সোমবার (১১ আগস্ট) গভীররাতে শ্রীপুর উপজেলার ধনুয়া-ভুতুলিয়া গুলিস্তান মোড়ে মশাল মিছিল করার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. নাহিদ হাসান (২২), সয়শব বেপারী (২১), শিব্বীর মন্ডল (১৯), দিনার আহমেদ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীররাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় শেখের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। মেঘনা কারখানা সংলগ্ন গুলিস্তান বালুর মাঠে তাদের উপস্থিতি দেখে জড়ো হন স্থানীয়রা।  এরপর জনতার উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তদের কাছ থেকে লাঠিসোটা, পেট্রোল, ককটেল।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ বলেন, মিছিলের খবর পেয়ে এলাকার লোকজন নিয়ে আমরা তাদের ধাওয়া দিই। এসময় অনেকেই পালিয়ে যায়। চারজন ছাত্রলীগ কর্মীকে স্থানীয়রা আটক করেছে। তারা মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

জনতার ধাওয়ায় পালালো ছাত্রলীগ গভীর রাতে মিছিলে এসে , আটক ৪

আপডেট সময় ১১:৫২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫