ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​নরসিংদীর রায়পুরার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারি নুরুল ইসলাম ও নিলক্ষার শীর্ষ সন্ত্রাসী হান্নানকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ও হান্নানের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। অভিযোগ রয়েছে, নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েকশ রাউন্ড গুলি রয়েছে এই সন্ত্রাসীদের কাছে। এছাড়া রায়পুরার এই চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসেও সন্ত্রাস ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন।

​তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে নরসিংদীর রায়পুরার এই চিহ্নিত সন্ত্রাসীদের অপরাধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নানের গ্রেপ্তারের খবর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর প্রত্যাশা, জেলা পুলিশ (নরসিংদী), জেলা প্রশাসন এবং রায়পুরা থানা পুলিশ প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সন্ত্রাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে এবং তাদের নিকট থাকা লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রগুলো দ্রুত উদ্ধার করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি

আপডেট সময় ১০:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬