ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে’ একাত্তরে যারা স্বাধীনতা মানেনি,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একাত্তরে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে। 

রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেলা ১২টায় বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে ‘ভোটারধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

চব্বিশের আন্দোলনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে পিআর পদ্ধতি নির্বাচন ও উচ্চকক্ষ ছিল কি না—সেটাই এখন প্রশ্ন।’

নজরুল ইসলাম খান বলেন, ‘এ মুহূর্তে প্রধান দাবিই হলো গণতন্ত্র উত্তরণ ও জনগণের পুনরুদ্ধার। বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে, সবই বিএনপি করেছে। অথচ বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘যারা এই দেশে গুম-খুন করছে, তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পরিষ্কার। তাদের দ্রুত বিচার হওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিলম্বিত হবে—এমন মন্তব্য যারা করেন, তারা মতলববাজ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী

তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে’ একাত্তরে যারা স্বাধীনতা মানেনি,

আপডেট সময় ০২:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫