ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারুণ্যের উৎসব উপলক্ষে ত্রিশালে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের স্মরণে ‘বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা।

আজ বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ইসলামি ব্যাংকের পাঁচ শতাধিক গ্রাহকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ময়মনসিংহের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব জোন আব্দুল কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে এসব বৃক্ষের চারা তুলে দেন।

এসময় তিনি বলেন, আমাদের উন্নয়নের ফলে আমরা যদি গাছ কাটি, তাহলে তার পাশাপাশি আমাদের আরেকটি গাছ লাগাতে হবে। আমরা একটা গাছ কেটে যদি একটা বিল্ডিং করি তাহলে তার ছাদে আরও ৫টা গাছ লাগাতে পারি। এতে ছাদের সৌন্দর্য ও পরিবেশও সুন্দর হবে।

ইসলামি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ত্রিশাল শাখা প্রধান মোঃ আনোয়ার হোসেন (ফুয়াদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস মানবাধিকার সংস্থার সভাপতি এটিএম মনিরুজ্জামান। ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার সিনিয়র অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এসপিও এবং ম্যানেজার অপারেশান আব্দুল আউয়াল। কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামি ব্যাংকের সহকারী অফিসার (আরডিএস)কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখার ৪৩ নং কেন্দ্রের কেন্দ্র প্রধান সাবানা বেগমসহ কেন্দ্রের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এসময় প্রধান তার বক্তব্য আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদেরা আমাদের কাছে কেবল নাম নয়, তারা সাহস ও মানবিকতার প্রতীক। তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়। এই বৃক্ষগুলোও যেমন ছায়া দেয়, ফল দেয়, আগামী প্রজন্মকে শিক্ষা দেয়। শহিদদের স্মরণে গাছগুলো যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে তাদের গল্প, তাদের আদর্শ।

বৃক্ষরোপণ কর্মসূচির এই চারা বিতরণ কার্যক্রম শেষে প্রধান অতিথি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

তারুণ্যের উৎসব উপলক্ষে ত্রিশালে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫