ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় বলেছেন কৃষিমন্ত্রী বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি: ২২ নাবিক নিখোঁজ, উদ্ধার ২ ৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, সময়সূচি প্রকাশ মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা জানিয়েছেন ববি হাজ্জাজ রোহিঙ্গা সংকট ১০ বছর থেকে ২০ বছরে পরিণত হতে দেওয়া যাবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলে সরকারের ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​তিন দশক পর অনুশোচনা: সহকর্মীকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন রিমা খান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক রিমা খান ক্যারিয়ারের এক বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুলেছেন। অল্প বয়সে করা নিজের ভুলের জন্য অনুতপ্ত এ অভিনেত্রী।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী রিমা জানান, প্রায় ৩০ বছর আগে ‘মিস ইস্তাম্বুল’ সিনেমার শুটিং চলাকালীন তিনি একজন সহঅভিনেত্রীকে চড় মেরেছিলেন। বহু বছর পর সেই ঘটনার জন্য এখন গভীর অনুশোচনা বোধ করছেন এই তারকা।

স্মৃতিচারণ করতে গিয়ে রিমা জানান, তখন তার বয়স ছিল ১৮ থেকে ২৫-এর মধ্যে।

তিনি বলেন, ‘আমি সাধারণত ঝগড়া বিবাদে জড়ানোর মতো মানুষ ছিলাম না, কিন্তু সেই বয়সে মানুষকে খুব সহজেই উসকে দেওয়া সম্ভব ছিল।’

ঘটনাটি ঘটেছিল ইসলামাবাদে শামীম আরা পরিচালিত ‘মিস ইস্তাম্বুল’ সিনেমার সেটে।

রিমা জানান, জনৈক এক সহঅভিনেত্রী তার সঙ্গে দুইবার দুর্ব্যবহার এবং আপত্তিকর ভাষা প্রয়োগ করেছিলেন। তার কথায়, ‘হঠাৎ আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং সবার সামনে তাকে চড় মারি।’

সেই অভিনেত্রীর নাম প্রকাশ না করলেও রিমা জানিয়েছেন, তিনি এখনও ইন্ডাস্ট্রিতে সক্রিয়।

রিমার ভাষ্য, ‘আজও আমি সেই ঘটনার জন্য অনুতপ্ত। আমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আমি এখন তার জন্য দোয়া করি এবং ভাবি—যদি আমি বিষয়টি অন্যভাবে সামাল দিতাম! কখনো কখনো সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।’

যদিও রিমা সরাসরি কারও নাম নেননি, তবে পাকিস্তানি গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ‘মিস ইস্তাম্বুল’ সিনেমায় রিমার সহশিল্পী ছিলেন অভিনেত্রী মীরা। নব্বইয়ের দশকে এই দুই তারকার পেশাদার প্রতিদ্বন্দ্বিতা ও রেষারেষি বিনোদন জগতে বহুল আলোচিত ছিল।

তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে রিমা এই ধরণের ‘নম্বর ওয়ান বনাম নম্বর টু’ লড়াইকে মিডিয়ার সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, শিল্পীদের মধ্যে ততটা রেষারেষি থাকে না যতটা সংবাদমাধ্যমে প্রচার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় বলেছেন কৃষিমন্ত্রী

​তিন দশক পর অনুশোচনা: সহকর্মীকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন রিমা খান

আপডেট সময় ১২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬